শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান নিহত

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান নিহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চেয়ারম্যান ও বর্ষিয়ান রাজনীতিবিদ শাহ্ আকরাম জাফর ফকির (৭২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ ২৬ মার্চ শনিবার বিকালে গুরুত্বর অবস্থায় চিকিৎসা জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুর ১ টার দিকে মুকসুদপুর বরইতলা সড়কের মুন্সী বাড়ী নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানায় মুকসুদপুর থেকে ২৬ মার্চের একটি সভা শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী বাটিকামারীতে যাওয়ার পথে মুন্সী বাড়ী সড়কে অপরদিক থেকে আসা একটি ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মুকসুদপুর সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। দূর্ঘটনায় নিহত শাহ আকরাম জাফর ফকির বাটিকামারী ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন।
আমৃত্যু দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাওয়া বঙ্গবন্ধুর আদর্শের এ সৈনিকের মৃত্যুতে গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com