বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে জামে মসজিদের ইমামের আত্মহত্যা

মুকসুদপুরে জামে মসজিদের ইমামের আত্মহত্যা

বাংলার নয়ন রির্পোটঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে দিগনগর ইউনিয়নের চন্দ্রখোলা জামে মসজিদের ইমাম ছবুর নামে এক ব্যক্তির আত্মহত্যা।রোববার দুপুরে মুকসুদপুর উপজেলার চন্দ্রখোলা গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। ইমাম মো. ছবুর গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামের মোল্যাবাড়ীর আইয়ুব আলী মোল্যার ছেলে। দুপুরে জোহরের আজান না দিলে মুসুল্লিরা ইমামের থাকার ঘরে ডাকতে গেলে ইমামকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে। সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই আলমগীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com