শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘনায় গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে বরইতলা নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষের জেরে এমপির গাড়িসহ অন্তত ১৫ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোহালা ইউনিয়নে আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় ডলফিন পরিবহনের একটি বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে সামনে থাকা প্রায় ১৫ টি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সংসদ সদস্যের গাড়িসহ মহাসড়কে দাড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারটিরর পেছনের অংশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম হোসেন জানান, বাসের ধাক্কায় সামনে থাকা গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের সৃস্টি হয়। এতে সংসদ: সদস্য সেলিমুজ্জামানের প্রাইভেটকারটি পিছনের পাশে ক্ষতিগ্রস্থ হয়। তবে তিনি অক্ষত রয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com