শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ -শামা ওবায়েদ গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান মুকসুদপুরে “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন সরকারি মুকসুদপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ছাত্রদের নিয়ে ২ নারীর ওপর হামলার অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবাকে বিজয়ী করতে মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা ৪৫ হাজার টাকা
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু

তারিকুল ইসলামঃ

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিমারী ইউনিয়নের চাওচা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে টেকেরহাট থেকে কালনাগামী লোকালবাস চাওচা শিশুতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, উক্ত স্থানে রাস্তার উপরে বালি থাকায় লোকালবাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বট গাছের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মরিয়ম বেগম নামের একজনের মৃত্যু হয়। আহতদের মুকসুদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার এ,এস,আই মোজাম্মেল হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com