শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে প্রধান মন্ত্রী ও সেতু মন্ত্রী কে নিয়ে ফেইসবুকে কটুক্তি

মুকসুদপুরে প্রধান মন্ত্রী ও সেতু মন্ত্রী কে নিয়ে ফেইসবুকে কটুক্তি

বাংলার নয়ন রির্পোট:

 

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল কাদের এমপি (সেতু মন্ত্রী) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত ব্যাক্তি উপজেলার পাইকদিয়া গ্রামের আলমগীর হোসেন মোল্যা ছেলে সাজ্জাদ মোল্যা, তিনি সৌদি প্রবাসি। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা নিছার ফকিরের ছেলে মোঃ আলমগীর ফকির। থানায় অভিযোগ পত্র থেকে জানায়, বৃহস্পতিবার সম্প্রতি মোঃ আলমগীর ফকির তার ব্যক্তিগত ফেসবুকে দলীয় একটি পোষ্ট দেওয়া হয়। ওই পোষ্টগুলোর কমেন্টস বক্সে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবাইদুল কাদের এমপি (সেতু মন্ত্রী) কে নিয়ে সাজ্জাদ আপত্তিকর কটুক্তি করে। অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয় আইডি নং www.facebook.com/ sajjad.molla.5011 সাজ্জাদ মোল্যা, পিতাঃ আলমগীর হোসেন মোল্যা প্রবাসে থেকে উল্লেখিত আইডি দ্বারা বিকৃত ছবি ও অশ্লীল ভাষা ব্যবহার করে আলমগীর ফকিরের ফেইসবুক আইডিতে কমেন্টস্ করে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে যে ব্যক্তির আইডি থেকে কমেন্টস করেছেন তিনি সৌদি প্রবাসি। ফেইসবুক আইডি টা ফেইক কিনা তা পর্যালোচনা করে প্রকৃত দোষির বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com