শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা ৪৫ হাজার টাকা

মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা ৪৫ হাজার টাকা

বাংলার নয়ন সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার বাটিকামারী বাজারে এ চেকপোস্ট স্থাপন করা হয়।

মুকসুদপুর সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

চেকপোস্টে প্রাইভেট কার, মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি ট্রাকে অতিরিক্ত মালামাল ও ওভারলোড আছে কিনা তা পরীক্ষা করা হয়। তবে তল্লাশিকালে কোনো ধরনের অবৈধ দ্রব্য বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকজন দোকানদারকে সতর্ক করা হয় এবং বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায় করা হয়। এসময় হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মোটরসাইকেল থেকে ১৫ হাজার টাকা, মোবাইল কোর্টের মাধ্যমে আরও ৩টি মোটরসাইকেল থেকে ২৫ হাজার টাকা এবং ২টি দোকান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদায়কৃত জরিমানার অর্থ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com