বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ সাত মাস ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে মুকসুদপুরের মাধ্যমিক শিক্ষা অফিস মুকসুদপুরে শিক্ষার্থীদের না জানিয়ে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করতে হবে: শামা ওবায়েদ মুকসুদপুরে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডির কর্মশালা
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নিতীশ ভৌমিক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উজানী ইউনিয়নের পাটকেলবাড়ী বিপিবি উচ্চ বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার উজানী ইউনিয়নের পাটকেলবাড়ীর বসিন্দা নিতীশ ভৌমিক বলেন, ” আমি ভাংগা ডাচ্ বাংলা ব্যাংকের ভাংগা ফার্স্ট ট্রাকে অফিসার পদে নিয়োজিত আছি।
ফরিদপুর জেলার ভাংগা উপজেলার হামিরদী গ্রামের আল আমিন, উক্ত ব্যাংকে সিকিউরিটি হিসেবে কাজ করিতো। গত ইং-০২/০৬/২০২৪ তারিখে, আল-আমিন স্বেচ্ছায় তাহার চাকুরী ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে সেই পদের বেতন বৃদ্ধি পাওয়ার পর হইতেই, তাহাকে পুনরায় সিকিউরিটির পদে চাকুরী দেওয়ার জন্য আমাকে বলে । কিন্তু সিকিউরিটির চাকুরীর নিয়োগের কোম্পানী আলাদা হওয়ায়, আমি তাকে সিকিউরিটির চাকুরী দিতে পারিবো না বলে অবহিত করার পর হইতেই, আমাকে নানা ভাবে হয়রানী করা সহ আমাকে নানা ধরণের হুমকি ধামকি দেয়। বেশ কয়েকবার ব্যাংকে আসিয়া আমার সাথে খারাপ ভাষা ব্যবহার করিয়া কথাবার্তা বলে। আল-আমিন আমার মানসম্মান ক্ষুন্ন করার নিমিত্তে আমাকে ধর্মীয়
অবমাননাকারী হিসেবে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা রটাইতেছে। আমি সনাতন ধর্মালম্বী হওয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, দুটি আইডি (পেজ) থেকে আমাকে নিয়ে, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীনভাবে ইসলাম ধর্মীয় অবমাননাকারী হিসেবে বানোয়াট কথাবার্তা রটাইতেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়াও আমার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলের পাসওয়ার্ড চেইঞ্জ করার জন্য আমার মোবাইলে ওটিপির রিকুয়েষ্ট কল আসে। আমার ধারণা আল-আমিন আমার মানসম্মান ক্ষুন্ন করার নিমিত্তে আমার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে পাসওয়ার্ড চেইঞ্জ করিয়া যে কোন বড় ধরণের অপকর্মের সাথে জড়িত হইতে পারে। বিষয়টি আমি লিখিতভাবে ভাংগা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com