বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণঅভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হবীবুল্লাহ, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি’র সহধর্মিণী, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক ও জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য সাবরিনা বিনতে আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী পুলিশ কমিশনার মুকসুদপুর সার্কেল শুনিল কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্লা প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপুর্ণ সময়। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহব্বান জানান তাঁরা।

পরে বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। দিনের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা গান, নাচ ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com