সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন
মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা

মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা

Oplus_131072

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা – ২০২৬ উপলক্ষে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিহির কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা দিনেশ মন্ডল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময়, উপজেলার ৩০৭ টি দূর্গামন্দিরের পূজা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ করতে করণীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com