মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, ২ হাজার পুলিশ-বিজিবি মোতায়েন: ডিআইজি মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা
গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, ২ হাজার পুলিশ-বিজিবি মোতায়েন: ডিআইজি

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, ২ হাজার পুলিশ-বিজিবি মোতায়েন: ডিআইজি

বাংলার নয়ন সংবাদ
রোববারের সহিংসতা ও অস্থিরতার পর আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও দোকানপাট স্বাভাবিকভাবে খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও দেখা গেছে।

যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকে সাঁজোয়া যান নিয়ে জেলাজুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

ব্রিফিংয়ে ডিআইজি জানান, জেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাসহ মোট ২ হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবির পাশাপাশি এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরা মাঠে কাজ করছেন। অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

তিনি আরও জানান, গোপালগঞ্জের পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী সব জেলার প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। বহিরাগত কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। গোপালগঞ্জবাসীকে নিরাপদ রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রত্যাহারের তথ্যটি সঠিক নয়। ওই কর্মকর্তাকে গোপালগঞ্জ থেকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। যা পুলিশের একটি নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়া।’

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার (১৫ নভেম্বর) দিনভর জেলাজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক নাশকতা ও অস্থিরতার ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com