রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে বিআরডিবির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিআরডিবির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাহার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আজম, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ এনামুল হাসানসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সমিতিকে কাজে লাগিয়ে কিভাবে সমাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব তার দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com