রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ সাত মাস ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে মুকসুদপুরের মাধ্যমিক শিক্ষা অফিস মুকসুদপুরে শিক্ষার্থীদের না জানিয়ে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করতে হবে: শামা ওবায়েদ মুকসুদপুরে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডির কর্মশালা মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন

মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন

Oplus_131072
বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে হিন্দু থেকে ধর্মান্তরিত মুসলিম হয়ে ভালোবেসে বিয়ে করে স্বামীর হাতেই খুন হয়েছেন এক গৃহবধূ।
পরে স্ত্রীর মিম আক্তার (২৩) এর লাশ ঘরে রেখে পালিয়ে যায় স্বামী তরিক সিকদার।
আজ ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে প্রথম স্ত্রী থাকা অবস্থায়, প্রায় ৩ বছর পূর্বে সনাতনধর্মী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় শাকপাইলদিয়া গ্রামে সিদাম মাঝির মেয়ে সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তরিক সিকদার। পরে তাকে ধর্মান্তরিত মুসলিম করে মিম আক্তারকে বিবাহ করে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।
রবিবার সকালে দাম্পত্য কলহের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে তরিক সিকদার তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
মুকসুদপুর সার্কেল এসপি নাফিজুর ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com