রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

গোপালগঞ্জ প্রতিনিধি :

জেলা বিএনপি নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক ৮ নং ওয়ার্ডের (বর্তমান ১১নং) পরপর চার বার নির্বাচীত কাউন্সিলর এম.মাহবুব আলী সোহেল গতকাল রোববার জামিনে মুক্তি পেয়েছেন।
বিএনপি নেতা সোহেলের আইনজীবী অ্যাড. রবিউল ইসলাম জানিয়েছেন, জামিন শুনানীর সময় মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রাজীব হাসান উপস্থিত মামলার বাদী তরিকুল মোল্লার জবানবন্দী গ্রহন করেন।
বিজ্ঞ বিচারকের প্রশ্নের জবাবে বাদী জানান বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তিনি জামিন পেলে বা মুক্তিলাভ করলে তার কোনো আপত্তি নাই।
বাদীর এমন জবানবন্দীর পর বিজ্ঞ বিচারক জেলা বিএনপি নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুব আলী সোহেলকে জামিনে মুক্তির আদেশ প্রদান করেন।আজ
রবিবার তিনি গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com