শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ -শামা ওবায়েদ গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান মুকসুদপুরে “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন সরকারি মুকসুদপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ছাত্রদের নিয়ে ২ নারীর ওপর হামলার অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবাকে বিজয়ী করতে মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা ৪৫ হাজার টাকা
অপরাধী আমার দলের হলেও তাকে ছাড় দেওয়া হবে না – শামা ওবায়েদ ইসলাম রিংকু

অপরাধী আমার দলের হলেও তাকে ছাড় দেওয়া হবে না – শামা ওবায়েদ ইসলাম রিংকু

বাংলার নয়ন সংবাদ

ফরিদপুরের সালথায় প্রয়াত বিএনপি নেতা মান্নান মুন্সির কবর জিয়ারত শেষে উঠান বৈঠকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, সালথায় সন্ত্রাস, চাঁদাবাজ, খুনি ও দখলদারদের কোনো ঠাঁই হবে না। অপরাধী আমার দলের হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়ন বিএনপির আয়োজনে, প্রয়াত বিএনপি নেতা মান্নান মুন্সির বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিনুজ্জামান শাহিন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে শামা ওবায়েদ, প্রয়াত নেতা মান্নান মুন্সির স্মৃতিচারণ করেন এবং দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়নের আশ্বাস দেন। এছাড়াও তিনি আগামীতে ধানের শীষে ভোট চেয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com