বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গাছের সাথে এ কেমন শত্রুতা! কৃষ্ণাদিয়ায় দূর্বৃত্তদের গাছ কর্তন, ক্ষতি ৩ লক্ষ টাকা

গাছের সাথে এ কেমন শত্রুতা! কৃষ্ণাদিয়ায় দূর্বৃত্তদের গাছ কর্তন, ক্ষতি ৩ লক্ষ টাকা

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়ায় শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে একটি বাগানে বিভিন্ন জাতের গাছ দূর্বূত্তরা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে ।

শনিবার (২ অক্টোবর) মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া গ্রামের একটি বাগানে দুর্বৃত্তরা বিভিন্ন গাছ কেটে ফেলে।

কৃষ্ণাদিয়া গ্রামের ইসমাইল শেখের ছেলে ইদ্রিস শেখ ১৪ শতাংশ নিজের জমিতে ৩শ গাছ রোপন করেন। পাশের জমির মালিক সালথার উপজেলার কামাইদিয়া গ্রামের আলতাফ মোল্যার ছেলে আমিনুর মোল্যা সিমানা নির্ধারন নিয়ে বিবাদের জেরে গাছ কেটে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি করে।

স্থানীয় ইউপি সদস্য সুভাষ চন্দ্র দিপক বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। বিবেকহীন মানুষ ছাড়া এধরনের কাজ করা সম্ভব নয়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক পুলিশ সেখানে যায়। অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com