শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের নানা অনিয়ম ও দূর্নীতি মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের আলোচনা সভা মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ১৭০ টাকা দরে পেট্রোল-অকটেন বিক্রি মুকসুদপুরে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন

ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন

আর. টি. হাসানঃ
ঢাকা-খুলনা মহাসড়কের সালথা অংশের বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডীবরদী বাসস্ট্যান্ড এলাকায় দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও উভয় ট্রাকের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ক্যামিকেল (রাসায়নিক) ভর্তি ট্রাক মহাসড়কের উত্তর চন্ডীবরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক একই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পাথরচুন ভর্তি ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারানো ওই ট্রাকটির সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। তবে দুই ট্রাকের বেশ কয়েকজন স্টাফ আহত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ক্যামিকেল ভর্তি ট্রাকটির চালক গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com