শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
কাশিয়ানীর ১৪ ইউপিতে চলছে ভোটগ্রহণ

কাশিয়ানীর ১৪ ইউপিতে চলছে ভোটগ্রহণ

তারিকুল ইসলামঃ
দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ। ১২৭ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কাশিয়ানী উপজেলার ১৪ টি ইউনিয়নের ৭ টি ইউপিতে দলীয় প্রতীকে এবং ৭ টি ইউপিতে উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কাশিয়ানী উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী টহলে রয়েছেন।

কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসার খোরসেদ আলম জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এলাকায় টহলে রয়েছে, মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিট্রেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com