শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ১৬টি ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন

মুকসুদপুরে ১৬টি ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউপি তে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিতত হয়েছে। বুধবার বেলা সাড়ে দশটায় উপজেলা সভাকক্ষে ১৪৪ জন সাধারন সদস্য ও ৪৮ জন সংরক্ষিত মহিলা সদস্য গণের শপথ বাক্যপাঠ করান মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ। ১৬টি ইউনিয়নের নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ নেন।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, যুব উন্নয়ন অফিসার মোঃ সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে বলেন, আপনারা জনগনের ভোটে নির্বাচিত সদস্য জনগনের সুখে- দুঃখে সবসময় পাশে থাকবেন এবং সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর মুকসুদপুর উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com