শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় বাসচাপায় প্রান গেলো ২ মোটরসাইকেল আরোহীর

নগরকান্দায় বাসচাপায় প্রান গেলো ২ মোটরসাইকেল আরোহীর

বাদশা মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দার ঢাকা-খুলনা মহাসড়কের গজারিয়া নামক এলাকায় হামীম পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের সাবিত হোসেন (১৭) ও নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন (১৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিফ বলেন, খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের ভাঙ্গা থেকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়। ঘটনাস্থলে মারা যান সাবিত। অপরজন সৌরভকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com