রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামীলীগ নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের ৩ নেতার পদত্যাগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি সাংবাদিক নেতাদের মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামীলীগ নেতার একযোগে পদত্যাগ

মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামীলীগ নেতার একযোগে পদত্যাগ

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার (১ আগস্ট) দুপুরে মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান মীরের কৃষ্ণাদিয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ থেকে পদত্যাগের ঘোষণাকারী নেতারা হলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কাজী সামসুদ্দোহা, আব্দুর রহমান মীর, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আফজাল মাসুদ, ইউনিয়নের ২ং ওয়ার্ড কমিটির সভাপতি নাসিরুদ্দিন মিয়া, ৮ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জামালুদ্দিন মিলু, ৬ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ, ৮ নং ওয়ার্ড কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন মোল্যা, ১ নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্যা, ২ নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ শরীফ, ২নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজল চক্রবর্তী, ১ নং ওয়ার্ড কমিটির সহ সভাপতি মোঃ আলী জিন্নাহ, ইউনিয়ন কমিটির সদস্য জামাল শেখ, ১ নং ওয়ার্ড কমিটির সম্পাদক জাকির মীর এবং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলীম খান।

পদত্যাগী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পশারগতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মীর।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। তাই আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সহ দলীয় সকল পদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ শনিবার (১ আগস্ট) থেকে ওই দলের সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই। ভবিষ্যতেও থাকবে না। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে আমরা জনকল্যাণে কাজ করে যাব বলে অঙ্গীকার করছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো চাপে বা অত্যাচারে নয়, আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সে কারণে সংবাদ সম্মেলন করে আমরা পদত্যাগের ঘোষণা দিলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com