রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কমলাপুর বাঙ্গীর মোড় জোড়া ব্রিজ নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪), লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই রাসেল খান, এস আই সাব্বির হোসাইন এবং এস আই আকরাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে, উপজেলার কমলাপুর বাঙ্গীর মোড় জোড়া ব্রীজের নিকট থেকে, একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।