শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য

আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য

Oplus_131072

বাংলার নয়ন সংবাদ

আলিম পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসা। এবারের আলিম পরীক্ষায় মাদরাসা থেকে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী কৃতকার্য হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

মাদরাসার এ সাফল্যকে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সম্মিলিত প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শতভাগ পাসের এই অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

এ সাফল্যে মাদরাসার সকল কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অবদান রাখা শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে তারা কাজ করে যাবেন।

শতভাগ পাসের এ অর্জনে আনন্দিত মাদরাসা পরিবার। সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক। এমন প্রত্যাশা এলাকাবাসীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com