শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
রাণীনগরে পিপিজি গোষ্ঠি নির্বাচন অনুষ্ঠিত

রাণীনগরে পিপিজি গোষ্ঠি নির্বাচন অনুষ্ঠিত

এম এ ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দি হাঙ্গার প্রজেক্টের পিএভিই (পেইভ) কর্মসূচির আওতায় শান্তির জন্য চাপ প্রয়োগকারী গোষ্ঠী (পিপিজি) নির্বাচন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে রাণীনগর প্রেস ক্লাবের হল রুমে পিএভিই (পেইভ) কর্মসূচিতে অংশগ্রহণকারিদের নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রাণীনগরে ‘শান্তির জন্য চাপ প্রয়োগকারি গোষ্ঠী’র সমন্বয়কারি হিসাবে সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুজ্জামান সাগরকে নির্বাচিত করা হয়। এছাড়াও সাংবাদিক এসএম সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মুনছুর রহমান ও ইভানা চৌধুরীকে শান্তির দূত হিসাবে নির্বাচিত করে মোট ২০ সদস্য বিশিষ্ট গোষ্ঠী গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারি আসির উদ্দিন, সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর উপজেলা কমিটির সভাপতি আবুল বাসার (চঞ্চল), উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কেএম আবু তালেব জলসা, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদীকা মর্জিনা বেগম, মহিলা দলের (বিএনপি)’র সাধারণ সম্পাদীকা তহমিনা আক্তার রুহি, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, খালেছুর রহমান, যুবলীগ নেতা আব্দুল আজিজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com