সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের নানা অনিয়ম ও দূর্নীতি
রংপুর বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার বিতরণ

রংপুর বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার বিতরণ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি পুনর্বাসন সহায়তায় এগিয়ে এসেছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। গাইবান্ধা জেলা প্রশাসনের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ৬০০ ব্যগ ইউরিয়া সার বিতরণ করেছে সংগঠনটি।  ১১ সেপ্টেম্বর সকালে গাইবান্ধা কৃষি ইনস্টিটিউট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই সার বিতরণ কর্মস‚চির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন।

বক্তব্য রাখেন রংপুর বিভাগ সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর রূপম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারওয়ার কবীর। জেলা প্রশাসনের সহায়তায় গাইবান্ধা জেলার ৪ উপজেলায় দুইদিন ওই সার বিতরণ করবে রংপুর বিভাগ সমিতি।

সরকারি সহায়তার পাশাপাশি গাইবান্ধায় বন্যা ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি আহŸান জানিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর রূপম বলেন, ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি আগামীতে এধরণের আরও কর্মস‚চি নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আসবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com