শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
রাণীনগরে র‌্যাবের অভিযানে ২৫৬০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে র‌্যাবের অভিযানে ২৫৬০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

এম এ ইউসুফ,  রাণীনগর (নওগাঁ): 
নওগাঁর রাণীনগরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৫৬০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ সোহাগ বাবু (৩১), আব্দুস সাত্তরের ছেলে মোঃ মানিক শেখ (২৩)।
রবিবার  র‌্যাবের এএসপি মোঃ রাজিবুল আহসান ও কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ২৫৬০ পিস ইয়াবা, মাদক কারবারিতে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, ৪টি সিম কার্ডসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলে মাদক ব্যবসায়ীরা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করে। এব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্রে জানা গেছে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com