বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ভাঙ্গায় ইয়াবাসহ আটক-১ ষড়যন্ত্র বলে দাবী অভিভাবকের

ভাঙ্গায় ইয়াবাসহ আটক-১ ষড়যন্ত্র বলে দাবী অভিভাবকের

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবা সহ সম্রাট মাতুব্বরকে (২৩) আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে নিজ কনফেকশনারীর দোকান থেকে তাকে আটক করা হয়েছে। সে পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বাদশা মাতুব্বরের ছেলে।

ভাঙ্গা থানার ওসি (তদন্ত) নিখিল চন্দ্র অধিকারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে, কনফেকশনারীর মধ্যে থাকা বেনসন সিগারেটের প্যাকেট থেকে ২৯৬ পিস ইয়াবা উদ্ধার করে দোকানের মালিক স¤্রাটকে আটক করা হয়।

এ বিষয়ে সম্রাটের চাচা সাত নং ওয়ার্ড কাউন্সিলর আঃ বাকী মাতুব্বর সাংবাদিকদের বলেন, সম্রাট দীর্ঘদিন কনফেকশনারীর ব্যবসা করছে। মাদকের বিষয়ে তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে কেউ দোকানের মধ্যে ইয়াবা রেখে পুলিশকে খবর দিয়েছে।

আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে, প্রকৃত ঘটনা উদঘাটনের দাবী জানাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com