বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে আরও ৭ পুলিশ সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত

মুকসুদপুরে আরও ৭ পুলিশ সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আরও ৭ পুলিশ সদস্যসহ ৮ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে করোনা ভাইরা‌সের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এদিকে, গোপালগঞ্জে মুকসুদপুরে জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম শিখা রানী ঠাকুর (৫২)। তিনি মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামের গোপাল ঠাকুরের স্ত্রী। তার এলাকায় মন্দিরভিত্তিক স্কুলের শিক্ষক ছিলেন তিনি।

প্রসঙ্গত, করোনার উপসর্গ নিয়ে এর আগে কাশিয়ানী উপজেলার বুথপাশা গ্রামে এক নারী ও গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া স্বাস্থ্যকেন্দ্রে অপর এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় তিন নারীর মৃত্যু হলো। এখন পর্যন্ত জেলায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীসহ তিনজন, সদর উপজেলায় তিনজন এবং মুকসুদপুরে তিন পুলিশ সদস্য রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com