শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে চাঞ্চল্যকর জুন্নন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মুকসুদপুরে চাঞ্চল্যকর জুন্নন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে চাঞ্চল্যকর জুন্নন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী স্বপন মোল্লা ওরফে ডালিমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ । ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সন্ধ্যায় মুকসুদপুর থানায় নিয়ে আসা হয় । গ্রেফতারকৃত আসামী স্বপন মোল্লা চাঁদপুর জেলার মতলব উপজেলার ঘোরারকান্দি গ্রামের আহম্মেদ মোল্লার ছেলে এবং বর্তমানে সে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পূর্ব নওখন্ডা গ্রামের আবুল কালামের ঘরজামাই হিসাবে বসবাস করে আসছিল। বুধবার সকালে স্বপনকে গোপালগঞ্জ আদালতে প্রেরন করা হয় ।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার নির্দেশনায় এসআই জামিরুল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায় । এসময় ২০০৬ সালের আগষ্ট মাসে মুকসুদপুরে চাঞ্চল্যকর জুন্নন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী স্বপন মোল্লা ওরফে ডালিমকে (৩৩) সোমবার গভীর রাতে গ্রেফতার করে মঙ্গলবার সন্ধ্যায় থানায় নিয়ে আসে । মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া জানান, বুধবার সকালে গ্রেফতারকৃত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে গোপালগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com