রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

“মুজিববর্ষের অঙ্গিকার, কৃষি হবে দুর্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২১ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসুচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা কৃষি অফিসা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি রানী দুর্গা, সাংবাদিক হায়দার হোসেন, উপজেলা মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, সাংবাদিক ছিরু মিয়া, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, কৃষক প্রতিনিধি গোবিন্দ অধিকারী প্রমুখ।

উপজেলা উদ্ভীদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, ২০২১ অর্থবছরে মুকসুদপুর উপজেলার পুনর্বাসন ২০৬০ জন এবং প্রনোদনা ১৬৯৫ জন, কৃষকের মাঝে ধান, গম, সরিসা, খেসারী, মুশুর ডাল, সুর্যমুখী বিজ, মোট ৯ ধরনের বীজ, ডিএপি ও এমএপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com