বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আমান খানের উদ্যোগে মুকসুদপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আমান খানের উদ্যোগে মুকসুদপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আমানত খান আমানের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উৎযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্প্রতিবার চন্ডিবরদি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আমান খান আমানের সার্বিক সহযোগিতায় মোস্তাফিজুর রহমান বুলবুল খানের পরিচালনায় ৪ দলীয় ক্রিকেট ম্যাচ শুরু করা হয় ।

ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে মাঠের চারপাশে জিবানুনাষক ওষুধ স্প্রে, খেলা দেখতে আসা সকল দর্শকদের মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার, টিসার্ট, ক্যাপ দেওয়া হয়। এ খেলায় গোপিনাথপুর একাদশ, চন্ডিবর্দি একাদশ, টেংরাখোলা একাদশ ও প্রভাকরদী একাদশ অংশগ্রহণ করেন। নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নির্ধারিত ১০ ওভার খেলে চন্ডিবরদি ৯ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে । পরে টেংরাখোলা একাদশ নির্ধারিত ৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে । চন্ডিবরদি একাদশ ৩ রানে জয়ী হয়। ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন হ্যাপি ও তপন । ধারাভাষ্যে ছিলেন কাইয়ুম ও আশিক। পরে বর্নাঢ্য এক পুরুস্কার বিতরন অনুষ্ঠানের মাধ্যমে চন্ডিবর্দি একাদশের অধিনায়ক সজিব খান ও টেংরাখোলা একাদশের অধিনায়ক ফিরোজের হাতে আগত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি তুলে দেন ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আমানত আলী খান আমান মুঠোফোনে জানান, যুব সমাজকদের মাঠে খেলাধুলা মুখি করতেই তার এই আয়োজন। এই ক্রিকেট খেলাটি অনেক আগেই হওয়ার কথা ছিলো তবে মহামারি করোনা সংক্রমনের কারনে সেটা সম্ভব হয়নি।

সংক্ষিপ্ত স্কোর
চন্ডিবরদি একাদশ : ৬২/৯
টেংরাখোলা একাদশ : ৫৯ রান সংগ্রহ করে । চন্ডিবরদি একাদশ ৩ রানে জয়ী। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ : সজিব খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com