বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সালথা শ্রমিকলীগ সভাপতি খন্দকার শাহিনের উপর সন্ত্রাসী হামলা

সালথা শ্রমিকলীগ সভাপতি খন্দকার শাহিনের উপর সন্ত্রাসী হামলা

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর সালথায় জাতীয় শ্রমিকলীগ সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বুধবার উপজেলার বাউশখালি বাজার হতে নিজবাড়ি কাজির বলভদী ফেরার পথে কুন্ডুপাড়া মোড় নামক স্থানে হামলার শিকার হন তিনি।

এলাকাবাসীরা জানায় বাউশখালি থেকে ফেরার পথে শাহিনের উপর অস্ত্রধারি একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে শাহিন ও শাহিনের সাথে থাকা সজিব মাতুব্বর গুরত্বর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

মুকসুদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার জান্নাত জাহান জেসমিন সুলতানা জানান খন্দকার সাইফুর রহমান শাহিনের অবস্থা আসংখা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ও অপর সজিব মাতুব্বরকে মুকসুদপুর হসপিটালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আলি জিন্নাহ জানান ঘটনাটি জানা মাত্রই আমরা সেখানে উপস্থিত হই। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com