বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

সুমন আহম্মেদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত নামা এক গাড়ীর চাপায় মোটর সাইকেল আরোহী সৈকত মাতুব্বর (২৩) নামে এক যুবক নিহত হয়েছে । রোববার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের নিকট এ ঘটনা ঘটে । নিহত সৈকত মাতুব্বর একই ইউনিয়নের তপারকান্দি গ্রামের আলী মাতুব্বরের ছেলে ।
উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই সালাম জানায়, রোববার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের নিকট অজ্ঞাত নামা একটি গাড়ী মোটর সাইকেল আরোহী সৈকত মাতুব্বরকে চাপা দেয় । পরে সৈকত মাতুব্বরকে গুরুতর আহত অবস্থায় কে বা কারা উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে রাত দেড়টার দিকে সৈকত মাতুব্বর মারা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com