বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে অগ্রণী ব্যাংকের নতুন শাখা ভবন উদ্বোধন

মুকসুদপুরে অগ্রণী ব্যাংকের নতুন শাখা ভবন উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্রণী ব্যাংকের নতুন শাখা ভবনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের পুরাতন ভবন পরিবর্তণ করে উপজেলার পোষ্ট অফিস রোডে ইমাদুননেছা ভবনে ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক কেম এম এন মঞ্জুরুল হক লাবলু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, অগ্রণী ব্যাংকের সাবেক মহা ব্যাবস্থাপক সিখর, সাবেক ছাত্র নেতা মোত্তাহিদুর রহমান ছিরু, অগ্রণী ব্যাংক গোপালগঞ্জের সাবেক জিএম মজিবুর রহমান, ভবন মালিক হুজ্জাত হোসেন লিটু মিয়া, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাৎ হোসেন মিজান, ব্যাংকের গ্রাহক সালাউদ্দীন মিয়া, তৌহিদুল হক বকুল, লিন্টু মিয়া, ইমন মল্লিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রণী ব্যাংক মুকসুদপুর শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com