বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নগরকান্দায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

শফিকুল খান জনি, নগরকান্দা,
ফরিদপুরঃ

ফরিদপুরের নগরকান্দায় আগুনে পুড়ে সায়েম নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামে এ ঘটনা ঘটে। সায়েম ঐ গ্রামের সাইফুল মাতুব্বরের ছেলে।

জানাগেছে সোমবার দুপুরে সায়েমের মা মর্জিনা বেগম নিজ রান্না ঘরে রান্না করছিলেন। এ সময় শিশু সায়েমকে রান্না ঘরে বসিয়ে মা পাশে কুমার নদে পানি আনতে যায়। হঠাৎ রান্না ঘরে আগুন লেগে যায়। এলাকবাসি আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও শিশুটি ভস্মীভূত হয়। শহীদনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com