রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুকসুদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হাসান মোড়ল (৩০) কে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

দির্ঘদিন পলাতক থাকার পর আজ বুধবার ভাজন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী গ্রামের খবির মোড়লের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া জানান, জিআর ১১২/১৭ সালের একটি মাদক মামলায় আবুল হাসান মোড়লের বিরুদ্ধে আদালত ১ বছর সাজা ঘোষণা করেন। সেই সময় থেকে সে পলাতক ছিলেন। আজ বুধবার ভাজন্দী এলাকার নিজ বাড়ির থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে ১১ ফেব্রুয়ারি আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com