রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুকসুদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে সঞ্জয় মন্ডল (৩৪) ও খোকন রায় (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম এর নেতৃত্বে এসআই শওকত হোসেন, এ এসআই দিদারুল আলম, এ এসআই ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মহিষতলী এলাকা থেকে ১’শ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামের সচিন্দ্রনাথ মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল(৩৪) ও মহিষতলী গ্রামের খগেন্দ্রনাথ রায়ের ছেলে খোকন রায়(৩২)।

এব্যাপারে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com