রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে শেখ হামিদ ফাউন্ডেশনের মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান

মুকসুদপুরে শেখ হামিদ ফাউন্ডেশনের মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় মসজিদ মাদ্রাসা ও কবর স্থানে সমাজসেবামূলক সংস্থা শেখ হামিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর্থিক অনুদান প্রদান করেছেন। শনিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর জামে মসজিদ প্রাঙ্গনে সংস্থাটির আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ টি মসজিদ ও ৩ টি মাদ্রসা কবর স্থানে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। শেখ হামিদ ওয়েলফেয়ার ফাইন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বোর্ডের কলেজ শাখার উপ-পরিদর্শক মোঃ রবিউল আলম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম শিকদার। শেখ চয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচ মিয়া, জলিরপাড় বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ সমীর শাখারী, ইউপি সদস্য মোঃ বাচ্চু মুন্সী, পৌর কাউন্সিলর নুর আসাদ মৃধা, নজরুল ইসলাম, মোঃ জিন্দার আলী খান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com