বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপু‌রে সড়ক দুর্ঘটনায় বাস শ্র‌মিক নিহত

মুকসুদপু‌রে সড়ক দুর্ঘটনায় বাস শ্র‌মিক নিহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস তল্লাশি করে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে আরজ আলী (৪৫) নামে এক বাস চেকারের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুর দেড় টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিকে থানা পুলিশ আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহত আরোজ আলী গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি গ্রামের হামিদ খানের ছেলে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে পৌঁছালে চেকার আরোজ আলী তল্লাশী করার জন্য বাসটিতে ওঠেন। তল্লাশি শেষ করে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com