বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে কৃষকের ৬টি গরু!

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে কৃষকের ৬টি গরু!

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের আগুনে পুড়ে কৃষকের ৬টি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও একটি গরু দগ্ধ হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের চামটা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করেই তৈয়ব আলী খান তার নিজের গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে গোয়ালঘরসহ ৬টি গরু পুড়ে যায়। আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় ঘরে বাধা ৬টি গরুর মৃত্যু হয়। এ সময় একটি গরু দগ্ধ হয়।

ক্ষতিগ্রস্ত তৈয়ব আলী খান জানান, আগুনে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গোয়ালঘরে বিদ্যুতায়িক কারনে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।

স্থানীয়রা জানায়, তৈয়ব আলী খান বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরু কিনে পালন করতেন তিনি এখন আগুনে পুড়ে তার স্বপ্ন ছাই হয়ে গেছে।

আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই কৃষকের জন্য দৃষ্টিআকর্ষন করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com