বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় শতবর্ষী বৃদ্ধা মাকে গোয়াল ঘরে আটকে রাখার অভিযোগ

নগরকান্দায় শতবর্ষী বৃদ্ধা মাকে গোয়াল ঘরে আটকে রাখার অভিযোগ

মোঃ বাদশা মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় শতবর্ষী এক বৃদ্ধা মাকে পরিত্যক্ত গোয়াল ঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে একমাত্র ছেলের বিরুদ্ধে।

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ১ নং ওয়ার্ড করপাড়া এলাকার রমেন মন্ডল তার শতবর্ষী মা রাজেশ্বরী মন্ডল কে একটি পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখছেন দীর্ঘদিন যাবত। রমেন মন্ডল উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে সম্প্রতি অবসরে আছেন।

গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখাগেছে, একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরে জরাজীর্ণ অবস্থায় তাকে রাখা হয়েছে। তালা খুলে দেখাগেছে ঐ শতবর্ষী মা ময়লা আবর্জনার ভিতর তীব্র গরমে কাতরাচ্ছে। ঘরের মধ্যে কোন ফ্যান নেই, না পাচ্ছে ঠিকমতো খাবার, না পাচ্ছে একটু পানি। একমাত্র ছেলে ছেলের বউ আরাম আয়াসে আলিশান ঘরে থাকলেও সেই ঘরে জায়গা হয়নি বৃদ্ধা মায়ের। দরজার তালা খোলা মাত্রই এই প্রতিনিধিকে দেখেই হাউমাও করে কেঁদে উঠেন ঐ বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে ছেলের ঘরে নিয়ে ফ্যানের নীচে বসালে তিনি স্বস্থির নিঃশ্বাস ফেলেন।

এ ব্যাপারে ছেলে রমেন মন্ডল ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, দরজা খোলা থাকলে বিভিন্ন দিকে চলে যায়। তাই আমি তাকে আটকিয়ে রাখি। আমার ভুল হয়েছে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com