বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর পৌর সদরে ৭ দিনের লকডাউন ঘোষণা

মুকসুদপুর পৌর সদরে ৭ দিনের লকডাউন ঘোষণা

বাংলার নয়ন সংবাদঃ
মুকসুদপুর পৌর-এলাকাকে হটস্পট নির্ধারণ করে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আগমীকাল শুক্রবার সকাল ৭টা থেকে মুকসুদপুর উপজেলায় এ লকডাউন কার্যকরী হবে। সম্প্রতি মুকসুদপুর পৌর সদর, গোপালগঞ্জ পৌর সদর ও কাশিয়ানী ইউনিয়নে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা কোভিড কমিটির এক জরুরী ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ধ নেয়া হয়েছে।

লকডাউন চলাকালে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত সকল ধরণের দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান ও কাচা-বাজার বন্ধ থাকবে। ফুটপাতে কোন দোকানপাট থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র ঔষধের দোকান ও খাবার হোটেলগুলো খোলা থাকবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচল থাকবেন। যানবাহন সীমিত আকারে চলবে। যাত্রীবাহি যানবাহনগুলিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সেব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর তদারকি থাকবে।

জেলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে আয়োজিত জেলা কোভিড কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে উপ-পরিচালক ডা. অসিত মল্লিক, শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, করোনায় আক্রান্তদের মধ্যে তেমন লক্ষণ দেখা না গেলেও গত দু’ সপ্তাহ ধরে করোনা পরীক্ষায় প্রায় ২৫% পজেটিভ পাওয়া যাচ্ছে। তাই হটস্পটগুলো চিহ্নিত করে করে লকডউন দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com