বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বিভিন্ন সড়কে পুলিশের চেকপোস্ট, জিজ্ঞাসাবাদ

মুকসুদপুরে বিভিন্ন সড়কে পুলিশের চেকপোস্ট, জিজ্ঞাসাবাদ

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আজ বৃহস্পতিবার সকাল থেকে লকডাউন বাস্তবায়নে বিভিন্ন সড়কে মুকসুদপুর থানা পুলিশ । সড়ক-মহাসড়কের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি কিংবা মানুষকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে রাস্তাঘাটে কিছুটা কমে আসছে মানুষের আনাগোনা।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া বাংলার নয়নকে জানায়, সরকারি নির্দেশনা বা লকডাউন বাস্তবায়ন করতে মাঠে কাজ করছেন তাঁরা। মুকসুদপুর উপজেলা সদরের ৫ টি প্রবেশমুখে কঠোর চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ সময় নির্দেশনা অনুযায়ী যেসব যানবাহন চলার কথা, শুধু সেগুলোই চলতে দেওয়া হচ্ছে। এর বাইরে জনসাধারণের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের চৌরঙ্গী মোড়, বিশ্ব রোড কলেজ মোড়, চন্ডিবরদী স্ট্যান্ডে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। কোনো যানবাহন আসতে দেখলেই গতি রোধ করে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। পথচারিদের ভাষ্য, প্রতিদিনের মতো আজও বাসা থেকে বের হয়েছিলেন।

উল্লেখ্য, মুকসুদপুর উপজেলায় গত ১ সপ্তাহে করোনা পরীক্ষার জন্য ১২২ জ‌নের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় ৫৭ জন নতুন ক‌রে প‌জিটিভ এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com