রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে গেলো সপ্তাহে ১১১ জন ক‌রোনায় আক্রা‌ন্ত

মুকসুদপুরে গেলো সপ্তাহে ১১১ জন ক‌রোনায় আক্রা‌ন্ত

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গত সপ্তাহে নতুন আরো ১১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রবিবার (৪ জুলাই) মুকসুদপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, গেলো এক সপ্তাহে ২৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে নতুন ক‌রে আক্রান্ত হ‌য়ে‌ছেন ১১১ জন।

মুকসুদপুর উপজেলার পৌর সদরে ২৭ জন, বিভিন্ন ইউনিয়নে ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত‌রা সকলেই মুকসুদপুর উপজেলার।

এ নিয়ে মুকসুদপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৭ জন এবং মৃত্যু বরণ করেছেন ১০জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আক্রান্তদের আইসোলেশন নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com