বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধ টেন্ডার অনিয়মের অভিযোগ

মুকসুদপুর পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধ টেন্ডার অনিয়মের অভিযোগ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল আলমের টেন্ডার অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে। গত ৮ জুলাই ২০২১ ইং তারিখে টেন্ডার আইডি নং ৫৬৯৬৭৭ দরপত্রে দুর্নিতি করে চতুর্থ দরদাতা মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স কে মূল্যায়ন কমিটি কাজ দেয়ার বিষয় চুড়ান্ত করে।
টেন্ডার অনিয়মের অভিযোগ উল্লেখ করে এক ঠিকাদার মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন। যার অনুলিপি জেলা প্রশাসক, প্রধান প্রকৌশলী সহ আরো কয়েকটি দপ্তরে প্রেরণ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, মুকসুদপুর পৌরসভার প্রকৌশলী মোঃ নাজমুল আলম অনৈতিক ভাবে টেন্ডারে অনিয়ম করে দরপত্রে ১ম নিশাত সৌরভ (জেভি), ২ য় মোঃ নায়েব আলী খান ও ৩য় মেসার্স ইদ্রিস কনস্টাকশন মুক্তা কনস্টাকশন (জেভি) দরদাতাকে বাদ দিয়ে চতুর্থ দরদাতা মেসার্স কামরুল এন্ড ব্রাদার্সকে দরপত্র মূল্যায়ন কমিটি কাজ দেয়। এতে সরকারের লোকসানের পরিমান প্রায় ৪৫ ল টাকা। অভিযোগে আরো উল্লেখ করা হয়, মুকসুদপুর পৌর সভার সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল আলম সহ দরপত্র মূল্যায়ন কমিটির সকল সদস্য অনৈতিক সুবিধা পেয়ে নি¤œ দরদাতাকে বিভিন্ন কৌশলে বাদ দিয়ে তাদের পছন্দমত দরদাতাকে কাজ পাইয়ে দেন। রিটেন্ডার করার নিয়ম থাকলেও দরপত্র মূল্যায়ন কমিটি তা করেনি। বিগত বছরগুলো থেকে এপর্যন্ত যতো টেন্ডার হয়েছে তা তদন্ত করলে দেখা যাবে সরকারের তির হয়েছে কয়েক কোটি টাকা। গত কয়েক বছরে যে সকল দরপত্র প্রকাশ করা হয়েছে তার সঠিক মূল্যায়ন করা হয়েছে কিনা তা তদন্তের আবেদন জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পৌর কমিশনার ঘটনার বিষয়ে বলেন, এরপূর্বেও এমন অনিয়ম হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগও দিয়েছেন অনেকেই, কিন্তু কোন অভিযোগেরই তদন্ত হয়নি বা আইনগত কোন ব্যবস্থাও নেয়া হয়নি। পৌর মেয়র এ্যাড.আতিকুর রহমান মিয়ার সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল আলমের সঙ্গে প্রাসঙ্গীক বিষয়ে মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান, বর্তমানে তিনি ছুটিতে আছেন, তাই এ বিষয়ে কোন মন্তব্য করতে পারছেননা। তবে তিনি জানান, যে টেন্ডার নিয়ে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে এখনও চুড়ান্ত সিদ্ধন্ত হয়নি।
মুকসুদপুর উপজেলা নির্বহী অফিসার জুবায়ের রহমান রাশেদ প্রাসংগিক বিষয়ে জানান, প্রাপ্ত অভিযোগের বিষয়ে সত্তরই তিনি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com