রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

মুকসুদপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৬০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার সকালে উপজেলার সদর বাজারে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদের নির্দেশে জব্দকৃত এসব মাছ এতিমখানায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্যা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ মোশারফ হোসেন, যুব উন্নয়ন অফিসার মোঃ সাইদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহা, সাংবাদিক তারিকুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা কৃষ্ণ পদ সেন, উপজেলা ফরেস্ট অফিসার দ্বীন মোহাম্মদ প্রমুখ।

উপজেলা মৎস্য অফিসার মোঃ খায়রুল ইসলাম জানান, পিরানহা ও আফ্রিকান মাগুর চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এসব নিষিদ্ধ মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৫(২) বিধি ১৮ মোতাবেক ১৬০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করে সাতটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com