শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে সমবায় দিবস পালন

মুকসুদপুরে সমবায় দিবস পালন

বাংলার নয়ন সংবাদঃ
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকের আলোকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শনিবার সকালে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেলা ১১টায় র‌্যালি বের করেন। ফিরে এসে ফারুক খান মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম।
মুকসুদপুর ইউসিসি লিমিটেড এর সভাপতি ইকবাল মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক মাসুদ রানা, মুকসুদপুর ইউসিসিএ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মামুন ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ী বৃন্দ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com