শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
সালথায় কারাগারে থেকে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

সালথায় কারাগারে থেকে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

সালথা(ফরিদপুর)সংবাদদাতা

ফরিদপুরের সালথায় কারাগারে থেকে সতন্ত্র প্রার্থী ইসারত হোসেন রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রামকান্তপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইশারত হোসেন (টেলিফোন) প্রতিকে ৩ হাজার ৩৪৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন (টেবিল ফ্যান) পেয়েছেন ১ হাজার ৭৯২ ভোট।

জানা যায়, চলতি বছরের ৫ এপ্রিল সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের সাথে জনতার বিরোধ বাধে। এরই সুত্র ধরে স্থাণীয় জনতা উপজেলা পরিষদ ভবন ঘেরাও করে এবং পরিষদ ভবনে আগুন লাগিয়ে তান্ডব, ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। উক্ত দুই মামলায় সালথা থানা পুলিশ গত ১৪ এপ্রিল ইশারত হোসেনকে গ্রেফতার করে। এরপর থেকে ইসারত ফরিদপুর জেল হাজতে আছেন। জেলে থেকেই তিনি রামকান্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তার প্রতিক ছিল টেলিফোন। রামকান্তপুর ইউনিয়নবাসীর কাছে ইশরাত হোসেন একজন জনপ্রিয় ব্যক্তি। বৃহস্পতিবারে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com