শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরের ১৬ ইউপিতে শান্তিপূর্ন পরিবেশে চলছে ভোটগ্রহণ

মুকসুদপুরের ১৬ ইউপিতে শান্তিপূর্ন পরিবেশে চলছে ভোটগ্রহণ

তারিকুল ইসলামঃ
তৃতীয় ধাপে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ। ১৪৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মুকসুদপুর উপজেলার ১৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক নিয়ে আওয়ামী লীগের ১৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন এবং ৫৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্যপদে ১৮৬ জন এবং সাধারণ সদস্য পদে ৫০৪ জন ভোট যুদ্ধে রয়েছেন। মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নে ভোটার ২ লাখ ২১ হাজার ৯৭৬ জন।

নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী টহলে রয়েছেন।

মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিন জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এলাকায় টহলে রয়েছে, মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিট্রেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com