শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
অতি বৃষ্টিতে মুকসুদপুরে পিঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি

অতি বৃষ্টিতে মুকসুদপুরে পিঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি

বাংলার নয়ন সংবাদঃ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গোপালগঞ্জের মুকসুদপুরে পিঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। টানা কয়েকদিন বৃষ্টিতে পিঁয়াজের বীজতলায় পানি জমে গেছে। ফলে পিঁয়াজের চারা পঁচে গেছে। এছাড়াও বোরো বীজতলার একই অবস্থা। বীজতলা পানির নীচে ডুবে রয়েছে।

উপজেলার দুয়ারিডাংগা গ্রামের পিঁয়াজ চাষী রফিক মিয়া জানান, অতি বৃষ্টিতে বীজতলায় পানি জমে চারা নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার বীজ ক্রয় করে বীজতলা তৈরী করতে হবে। বৃষ্টিতে সব শেষ। যেহেতু প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষতি হয়েছে তাই সরকারের নিকট আমাদের বীজ কিনে দেয়ার দাবী জানাই। তিনি জানান, একই গ্রামের আঃমালেক, আতিয়ার শেখ, সাহেদ মোল্লা, মোহাম্মাদ আলী, লুৎফার সেক, রুবেল মুন্সি, আবজাল খন্দকার, সিদ্দিক মুন্সি, মিরাজ ফকির, উজ্জ্বল মুন্সি, শহিদ শেখ, কাসেম, আশু সহ অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকার যদি আমাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা না করে তাহলে এত টাকা খরচ করে পুনরায় বীজতলা তৈরী করে পিঁয়াজের আবাদ করা সম্ভব না।

উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরুজ্জামান বলন, ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মুকসুদপুর উপজেলায় পিঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান নির্ণয় করতে আমাদের উপ সহকারীরা মাঠে আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com