বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জলিরপাড়ে ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিলের কম্বল বিতরণ

জলিরপাড়ে ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিলের কম্বল বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে ১০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে মুহাম্মদ ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে এসব কম্বল বিরতণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভা মন্ডল, ইউনিয়ন আ.লীগের সভাপতি কার্তিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রকিম বৈরাগী, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত বালা, ১ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি প্রেমানন্দ হালদার, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি প্রদীপ হালদার, ৪ নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি রিপন হালদার, ৫ নং ওয়ার্ডের আ.লীগের মিঠুন বৈদ্য, সাধারণ সম্পাদক, সুরঞ্জন মল্লিক সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলো।

জলিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভা মন্ডল বলেন, প্রতিবছরের ন্যায় এবারও এমপি মহোদয়ের ব্যাক্তিগত তহবিলের কম্বল বিতরণ করা হয়েছে। কিছুদিনের প্রচন্ড শীতে মানুষের ভীষন কস্ট হচ্ছে। অসহায় মানুষের কথা চিন্তা করে জননেতা মুহাম্মদ ফারুক খান এমপি মহোদয় এই কম্বলগুলো পাঠিয়েছেন। পর্যায়ক্রমে আরও কম্বল আসবে তখন আরো মানুষকে দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com